1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

গজারিয়া সেনাবাহিনীর অভিযানে চারজন আটক, উদ্ধার ইয়াবা–গাঁজা ও অস্ত্র

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

ওসমান গনি
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ৫২০ পিস ইয়াবা, আনুমানিক দুই কেজি গাঁজা, পাঁচটি দেশি ধারালো অস্ত্র ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড়কান্দি এলাকায় এই যৌথ অভিযান চালায় মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প। অভিযানটি পরিচালনা করা হয় সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে।

আটক ব্যক্তিরা হলেন গজারিয়া উপজেলার বাসিন্দা বাদশা মিয়া (৩৮), মো. শহিদ (৩৫), আলমগীর (৪৫) ও আবদুল মান্নান (৩৫)। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা গজারিয়া উপজেলায় অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত হিসেবে পরিচিত।

অভিযান শেষে আটক ব্যক্তিদের এবং উদ্ধার করা মাদক ও অস্ত্র আইনগত প্রক্রিয়ার জন্য গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সহিংসতা, নাশকতা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মুন্সীগঞ্জ জেলাতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ ছাড়া যেকোনো সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দিতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট