1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান: অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে জরিমানা মুন্সিগঞ্জ জমকালো আয়োজনে প্রগতি লাইফ ইন্সুরেন্সের সদর সার্ভিসিং সেলের উদ্বোধন ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত

শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

 

আব্দুস সামাদ, শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা:

ঝিনাইদহের শৈলকুপায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শৈলকুপা পৌর শাখার আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার পৌর এলাকার সরকারি ডিগ্রি কলেজ মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়।
শিবিরের পৌর সভাপতি মোঃ মুজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আবুল কাছেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শৈলকুপা পৌর সভাপতি মোঃ তোরাবুল ইসলাম। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষার্থী ও সুধীজন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলকে ঘিরে বিকাল থেকেই কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা রমজানের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, আত্মসংযম ও ত্যাগের মাধ্যমে ব্যক্তি ও সমাজ গঠনে রমজান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিলটি সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট