1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

নাটোরে জামায়াতের মানববন্ধন: জুলাই জাতীয় সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত ও গণভোটসহ পাঁচ দফা দাবিতে কর্মসূচি পালন।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ

পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটসহ পাঁচ দফা দাবিতে নাটোর শহর শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ বুধবার সকাল ১০টায় শহরের কানাইখালি কেন্দ্রীয় মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “জুলাই সনদের আলোকে সংবিধান প্রণয়ন না হলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বৈধতা থাকে না।” তারা আরো বলেন, “দেশের স্থিতিশীলতা ও জনগণের অধিকার রক্ষায় এই পাঁচ দফা দাবিগুলো অনতিবিলম্বে মেনে নিতে হবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক সাদিকুর রহমান, জেলা নায়েবে আমির ও নাটোর সদর আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক ইউনুস আলী এবং জেলা সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমির মাওলানা রাশিদুল ইসলাম।
সঞ্চালনা করেন শহর শাখার সেক্রেটারি প্রভাষক আলী আল মাসুদ মিলন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ফজলুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট