1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

বাউয়েটের ২৫তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

 

মোঃ সৈকত হোসেন
স্টাফ রিপোর্টার

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ২৫তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখ) সিন্ডিকেট রুমে মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় ২৪তম অর্থ কমিটি সভার কার্যবিবরণী পর্যালোচনা ও নিশ্চিতকরণ, ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন, ২০২৫-২৬ অর্থ বছরের নির্মাণ কাজসমূহের অনুমোদন, বাউয়েটের ১ম কনভোকেশন অনুষ্ঠানের আয়োজন, ২০২৪-২৫ অর্থ বছরের বহিঃনিরীক্ষা প্রতিবেদন অনুমোদনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট (এডুকেশন ডিভিশন) এর সমন্বয়কারী অফিসার, কর্ণেল গাজী মোঃ খালিদ হোসেন, পিএসসি (অব.), বাউয়েটের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অব.), এরিয়া সদর দপ্তর বগুড়ার এএ এন্ড কিউএমজি, লেঃ কর্ণেল মোঃ মাহমুদুজ্জামান, পিএসসি, পদাতিক, সায়েন্স এন্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অনুষদের ডিন প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের অধ্যক্ষ মোঃ তৌহিদুল ইসলাম এবং বাউয়েটের ভারপ্রাপ্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ সেলিম রেজা, এসিএমএ।

সভা শেষে জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া বাউয়েট-এর ক্লাসরুম, ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাবসমূহ এবং আইন ও বিচার বিভাগের মুটকোর্ট পরিদর্শন করেন। পরে একাডেমিক ভবনের দক্ষিণ প্রাঙ্গণে একটি নাকাচুয়া গাছের চারা রোপণ করেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলি এবং কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট