1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

উখিয়ায় বিজিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবা উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ নাছিম কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের উখিয়ায় মলিকবিহীন ৫৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ইজিবাইক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর পালংখালী বিওপি’র বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টহলদল পালংখালী গোয়াল মারা এলাকায় অবস্থান নেয়। সকাল ১০টা ৩০ মিনিটের দিকে একটি ইজিবাইক পালংখালী থেকে বালুখালী মেইন রোডের দিকে আসতে দেখে টহলদল সেটি থামানোর চেষ্টা করে। এ সময় চালক বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ইজিবাইক ফেলে দৌড়ে পালিয়ে যায়।

পরে ইজিবাইকটি তল্লাশি চালিয়ে চালকের সিটের পেছনে কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৫৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে ইজিবাইকে অন্য কোনো মালামাল পাওয়া যায়নি। অভিযুক্ত মাদক চোরাকারবারীকে শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

উদ্ধারকৃত ইয়াবা ও ইজিবাইক আলামত হিসেবে উখিয়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

অভিযান সম্পর্কে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন,
“বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে সর্বদা সচেষ্ট রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট