1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজশাহী সিটি কর্পোরেশন প্রাঙ্গণে বিভাগীয় বৃক্ষমেলা-২০২৫ এর উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

 

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী প্রতিনিধি

আজ ২৪ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, সকাল ১০টায় জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, রাজশাহীর যৌথ উদ্যোগে রাজশাহী সিটি কর্পোরেশন ভবনের প্রাঙ্গাণে বিভাগীয় বৃক্ষমেলা-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ সকাল ১০ টায় রাজশাহী সিটি করপোরেশন প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বিভাগীয় বৃক্ষ মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয় এবং পরবর্তীতে সিটি কর্পোরেশন ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়।
পুলিশ কমিশনার মহোদয় বলেন, বৃক্ষ পরিবেশ রক্ষা করে, প্রাণী জগতের জন্য অক্সিজেন প্রদান করে, বসবাসের স্থান তৈরি করে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং খাদ্য প্রদান করে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়ে তুলতে হলে সকল শ্রেণি-পেশার মানুষকে পরিবেশ সংরক্ষণে সচেতন হতে হবে। তিনি আরও বলেন, রাজশাহী মহানগরীকে একটি সবুজ ও পরিচ্ছন্ন নগরীতে পরিণত করতে হলে নিয়মিত ও পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যেতে হবে।
আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে নানান প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বৃক্ষের চারা উৎপাদনকারী নার্সারির মালিকদের মাঝে ব্যাংক চেক হস্তান্তর করা ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট