1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঘুমধুম সীমান্তে ৩৪ বিজিবির অভিযানে এক লক্ষ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি :
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

 

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে এক লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (২৫ জুন) ভোররাতে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীন ঘুমধুম বিওপি’র বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নোয়াপাড়া খাল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। তথ্যের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি বিশেষ দল সীমান্ত এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে দুটি কাপড়ের ব্যাগ হাতে করে দুইজন ব্যক্তি মিয়ানমার দিক থেকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে অগ্রসর হতে থাকে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা ব্যাগ ফেলে দ্রুত মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১,০০,০০০ (এক লক্ষ) পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবির দাবি, সীমান্তে আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদক পাচার প্রতিরোধে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন ও মাদক বিরোধী অভিযান আরও জোরদার করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট