1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

এনায়েতপুর কাপড়ের হাটে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের এনায়েতপুর কাপড়ের হাটে আওয়ামী লীগ কার্যালয়সহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছে ব্যাবসায়ীরা।
রবিবার (৯নভেম্বর) সকাল ১১টায় এনায়েতপুর থানার সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এডময় এনায়েতপুর হাট ইজারাদার, হাট বণিক সমবায় সমিতি লিমিটেড এবং তাঁত কাপড় ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক ব্যবসায়ী অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এনায়েতপুর হাটের মূল জায়গার ওপর আওয়ামী লীগ কার্যালয়সহ একাধিক অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এতে হাটের মোট ৩১.৩৮ একর জায়গার মধ্যে প্রায় ২১.৩৮ একর ভূমি এখনো দখলদারদের কবলে রয়েছে। ফলে হাটের স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে এবং সরকারের রাজস্ব আদায়ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এবিষয়ে জেলা প্রশাসক বরাবর একাধিকবার অভিযোগ দাখিল করা হলেও কোন কাজ হয়নি। তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, এনায়েতপুর হাট বনিক সমিতির সভাপতি মাসুদ রানা, সাবেক সভাপতি আব্দুল খালেক, ক্ষুদ্র দাঁত মালিক সমবায় সমিতির সভাপতি আতাউর রহমান আতা,ইজারাদা আনিসুর রহমান, এনায়েতপুর থানা যুবদলের যুগ্ম আহবায়ক জি কে ফরিদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট