1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাটোরে র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার মূলহোতা গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

 

মোঃ সৈকত হোসেন
নিজস্ব প্রতিবেদক :

বিয়ের প্রলোভনে তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার মূল আসামি মোঃ রুবেল আলী (৪২)-কে নাটোর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫, রাজশাহী।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত রুবেল আলী নাটোরের লালপুর উপজেলার চকশোভ (হঠাৎপাড়া) গ্রামের মোঃ আকতার হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রাজশাহীর বোয়ালিয়া থানাধীন শেখেরচক বিহারীবাগান এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করছিলেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, রুবেল আলী ভুক্তভোগী তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরে তরুণী বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর বোয়ালিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন (মামলা নং-০৯)।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর সদর কোম্পানির একটি দল ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে নাটোর সদর উপজেলার রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল আলী অপরাধের বিষয়টি স্বীকার করেছেন বলে র‌্যাব জানিয়েছে। পরবর্তীতে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট