1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জ জমকালো আয়োজনে প্রগতি লাইফ ইন্সুরেন্সের সদর সার্ভিসিং সেলের উদ্বোধন ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

দোয়ারাবাজারে ছয় পরিবার বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন,চরম মানবেতর জীবনযাপন করতে দেখা গেছে,

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

মোঃ আবু বকর সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যুতের খুঁটি উঠোনে, তারও গেছে ঘরের পাশ দিয়ে—তবুও ছয়টি পরিবার রয়ে গেছে অন্ধকারে।

দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের আগুনরায়ের গাঁও গ্রামের ৬টি পরিবার আজও বিদ্যুৎহীন।
এক যুগ আগে গ্রামে বিদ্যুতায়ন হলেও, এই পরিবারগুলো এখনো সৌর প্যানেল, মোমবাতি আর কুপি বাতির আলোয় দিন কাটাচ্ছে।

স্থানীয়রা জানান, পল্লীবিদ্যুৎ অফিসে বারবার ধর্ণা দিয়েও কোনো সাড়া মেলেনি। এমনকি কেউ কেউ ১-২ লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগও করেছেন।

স্থানীয় বাসিন্দা বজলুর রহমান বলেন,
‘আমাদের উঠোন দিয়েই তার গেছে, খুঁটি গেছে। কিন্তু আলো যায়নি ঘরে। সন্ধ্যায় খুব কষ্ট হয়।’

ছাত্রছাত্রীদের পড়াশোনাও হচ্ছে ব্যাহত
শিক্ষার্থী খাদিজা বেগম জানায়
‘পাশের ঘরে বিদ্যুৎ আছে, আমাদের নেই। গরমে ঘুমাতে পারি না, পড়তেও কষ্ট হয়।’

পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে—বিষয়টি জানতেন না, আবেদন পেলে খতিয়ে দেখবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাটি ‘অদ্ভুত’ বলে মন্তব্য করেছেন এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

বিদ্যুৎবঞ্চিত এসব পরিবারের একটাই দাবি—অবিলম্বে যেন আলো ফেরে তাদের ঘরে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট