
ওসমান গনি
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের মুন্সিগঞ্জ সদর সার্ভিসিং সেলের শুভ উদ্বোধন করা হয়েছে শহরের রিস্তা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সেলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রগতি লাইফ ইন্সুরেন্স পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির পদ্মা প্রকল্পের পরিচালক সালাউদ্দিন আকবর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলার এরিয়া ম্যানেজার তুষার সরকার এবং সঞ্চালনায় ছিলেন মনিরুজ্জামান দাইয়ান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সদর সার্ভিসিং সেলের ইনচার্জ মনজুর আলম, এজিএম আসাদুজ্জামান আসাদ, ইমরান হোসেন ও রাহিম চৌধুরীসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক উন্নয়নকামী মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেড গ্রাহকের আস্থা ও বিশ্বাসকে পুঁজি করে এগিয়ে যাচ্ছে। গ্রাহকের দুঃসময়ে পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী করে তোলাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। ভবিষ্যতেও গ্রাহকসেবাকে অগ্রাধিকার দিয়ে কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।