1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

উখিয়ায় গ্যাস্ট্রিকের ওষুধের বদলে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু

কক্সবাজার প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

 

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা গ্রামে গ্যাস্ট্রিকের ওষুধের পরিবর্তে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে মরিয়ম বেগম (৩০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (২৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মরিয়ম বেগম তার ছেলেকে গ্যাস্ট্রিকের ওষুধ আনতে পাশের মুদি দোকানে পাঠান। দোকানটি পরিচালনা করেন মৌলভী হাসান আলী নামের একজন ব্যক্তি, যিনি কোনো ধরনের ড্রাগ লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে মুদি পণ্যের পাশাপাশি কীটনাশক ও ওষুধ বিক্রি করে আসছেন।

ছেলের মাধ্যমে আনা ওষুধ খাওয়ার পরপরই মরিয়ম বেগম অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে দ্রুত কুতুপালং হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মরিয়ম বেগম হরিণমারা গ্রামের আবুল হাসেমের স্ত্রী এবং তিন সন্তানের জননী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছৈয়দ হামজা। তিনি বলেন,
“একটি ভয়াবহ ভুলের কারণে একজন গৃহবধূর মৃত্যু হয়েছে। এটি নিছক দুর্ঘটনা নয়, এটি দোকানদারের মারাত্মক অবহেলা ও অপরাধ। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ জানাই।”

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দোকানদার হাসান আলীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট