1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে নানা আয়োজনে সনাতন ধর্মের জগন্নাথ দেবের রথযাত্রা পালন

ওসমান গনী মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

ওসমান গনী মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে নানা আয়োজনে সনাতন ধর্মের জগন্নাথ দেবের রথযাত্রা পালন করা হয়েছে।শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের আলাদা আলাদা চারটি মন্দির হতে রথযাত্রার রেলি বের করা হয়।র‍্যালিটি থানারপুল চত্বর হতে পুরাতন বাস স্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় থানারপুর এলাকায় এসে শেষ হয়।

এর আগে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে শ্রী শ্রী জয় কালী মাতা মন্দিরে রথযাত্রার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রশান্ত কুমার মন্ডল দুলাল।মুন্সীগঞ্জ পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভবতোষ চৌধুরী নুপুরের সঞ্চালনায়।

এ সময় উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম পিপিএম,কেন্দ্রীয় শ্রী শ্রী জয় কালী মাতা মন্দিরের সভাপতি পবিত্র সংকর চ্যাটার্জী কাজল,শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর মন্দিরের সভাপতি অভিজিৎ দাস ববি, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী ননি গোপাল হালদার,কেন্দ্রীয় শ্রী শ্রী জয় কালী মাতা মন্দিরের কোষাধ্যক্ষ জহরলাল চৌধুরী,সদর উপজেলার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খোকন পোদ্দার,মুন্সীগঞ্জ পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন লাল,শ্রী শ্রী জগন্নাথ দেব জিউর মন্দিরের সভাপতি আনন্দমোহন দাস,শ্রী শ্রী জগন্নাথ সুভদ্রা মহারানী মন্দিরের সভাপতি বলরাম শঙ্কর দাস,জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক দপ্তর সম্পাদক স্বপন বিশ্বাস,জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সদস্য উত্তম বর্ণিক,শ্রী শ্রী জগন্নাথ দেব রথযাত্রার কমিটির সভাপতি সাধন দাস,পূজা উদযাপন পরিষদ পৌরসভার ২ নং ওয়ার্ডের সভাপতি ডক্টর কুমার মৃদুল প্রিন্স। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন কালী প্রসাদ চক্রবর্তী।

রথযাত্রা বের করেন মহারানী মন্দিরের শ্রী শ্রী জগন্নাথ সুভদ্রা (মানিকপুর হাসপাতাল রোড),শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির (মালপাড়া),লক্ষী নারায়ণ জিউড় মন্দির(ইদ্রাকপুর), ও শ্রী শ্রী সার্বজনীন পূজা মন্দির ও রাধা গোবিন্দ মন্দির(গোয়াল পাড়া) হতে রথযাত্রা বের করা হয়।উল্টো রথ আগামী ৬ জুলাই অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট