1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফেনী ছাগলনাইয়াতে ৯০ কেজি গাঁজাসহ সিএনজি চালক গ্রেফতার

মোঃ আতীক রোজেন, ফেনী জেলা প্রতিনিধি।
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

 

মোঃ আতীক রোজেন, ফেনী জেলা প্রতিনিধি।

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় গাঁজাবাহী একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি জব্দ করা হয় এবং চালক মো. নাজিম উদ্দিনকে (৩০) গ্রেফতার করে পুলিশ।

সোমবার (২৩ জুন) ভোরে উপজেলার দক্ষিণ বল্লভপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ছাগলনাইয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে দক্ষিণ বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা সড়কে তল্লাশি চৌকি বসানো হয়। এসময় একটি সন্দেহভাজন সিএনজিকে থামিয়ে তল্লাশি চালানো হলে চারটি প্লাস্টিকের বস্তায় রাখা ৪৫টি প্যাকেট থেকে মোট ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার নাজিম উদ্দিন ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের নাঙ্গলমোড়া গ্রামের সরদার বাড়ির মৃত আমিনুল হকের ছেলে।

এ ঘটনায় ছাগলনাইয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট