
মোঃ আবু বকর
সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
ছাতক নোয়ারাই ইউনিয়নের হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক অবস্থা, পাঠদান কার্যক্রম এবং অবকাঠামোগত পরিস্থিতি ঘুরে দেখেন।
বিদ্যালয় পরিদর্শন উপলক্ষে বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটি আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা হাজী আজিজুর রহমানের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের শিক্ষক, ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী নুরুজ্জামান, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান,নজরুল ইসলাম,ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল,যুগ্ম আহবায়ক শাহ শফিকুল আলম মতি,যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক,সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, পৌর যুগ্ম আহবায়ক সামসুর রহমান বাবুল,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, ছাতক ইউনিয়ন মল্লিকপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন,নোয়ারাই ইউনিয়ন বিএনপির আহবায়ক ইমতিয়াজ আলী,সাবেক সভাপতি সালেহ আহমদ,উপজেলা কৃষক দলের আহবায়ক মনির উদ্দিন, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক লিজন তালুকদার,সহ নেতৃবৃন্দ। সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, বিদ্যালয়ে দেড় কোটি টাকা ব্যয়ে ৪ তলা ফাউন্ডেশন বিশিষ্ট একটি নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হবে। ভবনের সাথে ফার্নিচার ও দেওয়া হবে। তিনি বিদ্যালয়ের মাঠ ভরাটের আশ্বাস প্রদান করে ২০ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল নির্মাণের ঘোষণা দিয়েছেন। এ ছাড়া এলাকার দুইটি প্রাথমিক বিদ্যালয়ে ২ টি ভবন নির্মাণের ও ঘোষণা দেন।