1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জ জমকালো আয়োজনে প্রগতি লাইফ ইন্সুরেন্সের সদর সার্ভিসিং সেলের উদ্বোধন ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ, গুরুতর আহত ২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

ওসমান গনি
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের নলবুনিয়াকান্দি এলাকায় দুবাই প্রবাসীর বাড়িতে হামলা ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, নলবুনিয়াকান্দি এলাকার বাসিন্দা রূপচান দর্জির ছেলে বিপ্লব (৪০) দুবাই প্রবাসী। তিনি প্রায় ছয় মাস পর গত ১৯ ফেব্রুয়ারি দেশে আসেন। গত মঙ্গলবার (৪ মার্চ) রাত আনুমানিক ৭টার দিকে পারিবারিক বিষয় নিয়ে তার স্ত্রী শিখা বেগমের সঙ্গে ঝগড়া-বিবাদ হয়। এ ঘটনার জের ধরে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে তাদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, খোরশেদ বেপারী (৬০), তার ছেলে রাতুল (১৯), মনিক (৫০), শিপন (৩৫), সোহাগ (৩৪), রেবেকা (৪৫) ও শিখাসহ অজ্ঞাত আরও ৫-৬ জন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে রূপচান দর্জির বাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি হামলা চালায়। হামলাকারীদের হাতে চাপাতি, ছুরি ও চাইনিজ কুড়াল ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এ সময় হামলাকারীরা বিপ্লবকে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে মাথায় কোপ দিলে তার মাথার বাম পাশে গুরুতর জখম হয়। একই সময় ছুরি দিয়ে বিপ্লবের ছোট ভাই বিজয় (২৫)-এর বুকের ডান পাশে ও হাতে আঘাত করা হয়। এছাড়া রূপচান দর্জির ভাই ফারুক ও তার ছেলে তামিমকেও মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আহত করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।
পরে তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিপ্লবের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট