1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সিগঞ্জ জমকালো আয়োজনে প্রগতি লাইফ ইন্সুরেন্সের সদর সার্ভিসিং সেলের উদ্বোধন ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

দোয়ারাবাজারে বাংলাবাজার–নরসিংপুর সড়কের সামারগাঁওয়ে কালভার্ট দখলের বিরুদ্ধে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার–নরসিংপুর সড়কের সামারগাঁও গ্রামে গুরুত্বপূর্ণ একটি কালভার্ট
পানি নিষ্কাশনের পথ বন্ধ করে অবৈধভাবে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে সামারগাঁও এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয়দের অভিযোগ, এই অঞ্চলের মানুষের চলাচলের একমাত্র গুরুত্বপূর্ণ কালভার্ট।
পানি চলাচলের পথ বন্ধ করে সেখানে স্থাপনা নির্মাণ করছেন সামারগাঁও গ্রামের মৃত নিয়ামত উল্লাহর পুত্র আমির উদ্দিন, তাজ উদ্দিন ও জমির উদ্দিন।

মানববন্ধনে বক্তারা বলেন, কালভার্ট টি দীর্ঘদিন ধরে এলাকার পানি নিষ্কাশনের প্রধান পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু সেটি বন্ধ করে স্থাপনা নির্মাণ করায় বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা সৃষ্টি হয়ে এলাকাবাসীর ঘরবাড়ি তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। এতে কৃষি জমি ও স্থানীয় মানুষের চলাচলে মারাত্মক সমস্যা তৈরি হতে পারে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সামারগাঁও গ্রামের আসরাফ আলী (৭০), দেলোয়ার হোসেন (৩৮), আব্দুস সালাম (৩৬), আজাদ আলী (৬০) ও জালাল হোসেন (৩২)।
বক্তারা দ্রুত কালভার্ট টি দখলমুক্ত করে পানি চলাচল স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

অভিযুক্ত আমির উদ্দিন গং বলেন, এটা আমার পৈতৃক সম্পত্তি সুত্রে পাওয়া রেকর্ডডিও জমি। এই জমির উপর বাড়ী নির্মাণ করলে কালভার্টের পানি চলাচলের কোন অসুবিধা হবে না বলে মন্তব্য করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট