1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়াইগ্রামে মাওলানা আব্দুল হাকিমকে বিজয়ী করতে ১১ দলীয় জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত দোয়ারাবাজারে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নাটোর-৪ আসনে মাওলানা আব্দুল হাকিমের জনসংযোগে ব্যাপক সাড়া রাজশাহীতে ছেলের হাতে মা খুন,অভিযুক্ত ছেলে আটক নবীনগরে বাজার ইজারা নিয়ে বাজারের জায়গা বিক্রির অভিযোগ উঠেছে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে। বড়াইগ্রামে ‘চ্যানেল এস’-এর বর্ষপূর্তি উদযাপন সিরাজগঞ্জ -৫ আসনে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন বিএনপির তিনবারের সাবেক সংসদ সদস্য দোয়ারাবাজারে হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে সাটিফিকেট অর্জন করেছেন তরুন উদ্যোক্তা ডা.রাসেল আহমেদ এনায়েতপুরে হাতপাখার প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ বদলির আদেশ অকার্যকর! বিএডিসিতে হারুন অর রশিদের রাজনৈতিক দাপট অটুট

এনায়েতপুরে হাতপাখার প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

সোহেল রানা সিরাজগঞ্জ প্রতিনিধি -ঃ

সিরাজগঞ্জ : ৫ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) প্রার্থী মুফতী হাজী নরুন নাবী ব্যাপক নির্বাচনি প্রচার-প্রচারণা চালিয়েছেন।

বুধবার (২৯ জানুয়ারী) মাগরিব নামাজের পর এনাপতপুর কেজির মোড় মার্কেট,্পুরাতন বাজার,ও এনায়েতপুর হাসপাতালের বিভিন্ন অলিগলিতে গিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গণসংযোগ, লিফলেট বিতরণ ও ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

এ সময় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে হাতপাখা নিয়ে। এ সময় তিনি এলাকাবাসী ও ভোটারদের অভাব-অভিযোগ, অবকাঠামোগত উন্নয়ন ব্যাহত সমস্যা, জলাবদ্ধতা, গ্যাস সংযোগ, যমুনা নদীর ভাঙ্গন রোধের জন্য টেকসই বাঁধ নির্মাণ ও এনায়েতপুরকে উপজেলা রুপান্তরিত করার প্রতিশ্রুতি দেন সেই সাথে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও নানা প্রতিবন্ধকতার কথা শোনেন।

এ সময় মুফতী হাজী নরুন নাবী বলেন, বিগত ৫৪ বছরের অপশাসন ব্যবস্থার অবসান করতেই আমাদের রাজনীতি ও নির্বাচন। আমি নির্বাচিত হলে এই এলাকার মৌলিক সমস্যার সমাধান করব।

আর বাংলাদেশের সংস্কৃতিতে একটি বিশাল পরিবর্তনের লক্ষ্য নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে নেমেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এক্ষেত্রে কাঠামোগত সার্বিক উন্নয়নসহ সব প্রকার সমস্যা ও প্রতিবন্ধকতা দূর করতে আমি বদ্ধপরিকর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট