1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

মহেশপুরে বিজিবির অভিযান: ফেন্সিডিল উদ্ধার ও ৬ বাংলাদেশি নাগরিক আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

 

এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির সদস্যরা পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার ও অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ৬ বাংলাদেশি নাগরিককে আটক করেছে।বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ অক্টোবর রাত ১১টার দিকে মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধোপাখালী গ্রামে সুবেদার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীবিহীন ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। একই দিন বিকেল ৩টা ৫০ মিনিটে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সিংনগর গ্রামের পাশে সামসুলের মেহগনি বাগানে হাবিলদার মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।অপরদিকে, একই দিনে বিকেল ৫টার দিকে বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বাঘাডাংগা গ্রাম সংলগ্ন সীমান্তে টহলের সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনকালে দুই নারী ও এক শিশুসহ তিন বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। পরে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।এছাড়া ১৬ অক্টোবর সকাল ৯টা ৩০ মিনিটে কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পিপুলবাড়িয়া গ্রামের রশিদ ইসলামের আম বাগান সংলগ্ন এলাকা থেকে ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় দুই পুরুষ নাগরিককে আটক করা হয়। একই দিন সকাল ১১টা ৩০ মিনিটে বাঘাডাংগা এলাকায় আরও এক নারীকে ভারতে প্রবেশের সময় আটক করা হয়। আটককৃত সকলকে আইনানুগ প্রক্রিয়ায় মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।অভিযানের বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট