1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

উখিয়ায় বিট কর্মকর্তার ছত্রছায়ায় বন ধ্বংস, গাছকাটা মহোৎসব

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনে প্রকাশ্যে চলছে গাছকাটা মহোৎসব। স্থানীয়দের অভিযোগ, বিট কর্মকর্তার ছত্রছায়াতেই প্রভাবশালী সিন্ডিকেট দিন-রাত নির্বিচারে গাছ কেটে নিচ্ছে।

মোছারখোলা বিট অফিসের পাশের সংরক্ষিত বনে গিয়ে দেখা যায়, শত শত গাছ কেটে উজাড় করা হয়েছে। কাটা গাছের গোড়ালি বালি ও শুকনো পাতা দিয়ে ঢেকে রেখে ধ্বংসযজ্ঞ আড়াল করার চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বিট কর্মকর্তা জানান, “জায়গাটা বন বিভাগের হলেও গাছ লাগিয়েছে স্থানীয় বাগান মালিকরা।” তবে বনের জায়গায় বাগান মালিকদের গাছ লাগানো এবং তা কাটা আইনগতভাবে বৈধ কিনা—এমন প্রশ্নের কোনো সরাসরি জবাব দিতে পারেননি তিনি।

অন্যদিকে উখিয়া রেঞ্জ কর্মকর্তা বলেন, “বনের জায়গায় যদি কেউ গাছ কাটে তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তবে স্থানীয় সূত্র বলছে, চলমান গাছকাটার পেছনে বিট কর্মকর্তার প্রত্যক্ষ ইন্ধন রয়েছে। সচেতন মহল মনে করছে, বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার আশীর্বাদে সিন্ডিকেটের এই বন ধ্বংস অব্যাহত থাকলে উখিয়ার জীববৈচিত্র্য ও পরিবেশ ভয়াবহ ঝুঁকির মুখে পড়বে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট