1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

মহেশখালীর গহীন জঙ্গলে যৌথ অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

 

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের মহেশখালীর দুর্গম পাহাড়ি জঙ্গলে র‌্যাব, পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব-১৫ এর আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, মহেশখালীতে দীর্ঘদিন ধরে অস্ত্রধারী সন্ত্রাসী ও ডাকাতরা গহীন পাহাড়ে নিরাপদ আশ্রয় গড়ে তুলেছে। এসব এলাকায় ভ্রাম্যমাণ কারখানায় দিন-রাত প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র তৈরি হয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে।

অভিযানে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে— একনলা বন্দুক ৪টি, দেশীয় তৈরি এলজি ৩টি, ডামি এলজি ৩টি, শটগানের কার্তুজ ৬ রাউন্ড, ৭.৬২ ব্লাঙ্ক অ্যামুনেশন ৩ রাউন্ড, এমজি লাইভ অ্যামুনেশন ৮ রাউন্ড, রাইফেলের অ্যামুনেশন ১৩ রাউন্ড এবং ৬০-৮০ মিটার বৈদ্যুতিক তার।

র‌্যাব জানায়, মহেশখালীতে অপহরণ, চোরাচালান ও অবৈধ অস্ত্রের বিস্তার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এসব অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক তৎপরতা অব্যাহত রয়েছে।

লে. কর্নেল মো. কামরুল হাসান বলেন, “যে সকল এলাকায় অভিযান পরিচালিত হয়েছে, সেখানে যেন পুনরায় সন্ত্রাসীরা আশ্রয় নিতে না পারে সেজন্য র‌্যাব বদ্ধপরিকর। নিয়মিত বিরতিতে এ ধরনের সাঁড়াশি অভিযান চালানো হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট