1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজারে বিজিবির পৃথক অভিযানে ১৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

 

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৩৪ ব্যাটালিয়নের পৃথক অভিযানে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় দুজনকে আটক করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রেজু্আমতলী সীমান্তের হাঙ্গর ঘোনা এলাকায় টহল জোরদার করা হয়। এ সময় মিয়ানমার দিক থেকে দুজন ব্যক্তি সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিজিবি তাদের আটকানোর চেষ্টা করে। পালানোর প্রাক্কালে একটি কালো ব্যাগ ফেলে দিলে টহলদল ধাওয়া দিয়ে দুজনকে আটক করতে সক্ষম হয়।

আটকরা হলেন— মো. শফি (৭০), পিতা মৃত আব্দুর রহমান এবং মো. জিয়াবুল হক (১৫), পিতা জোবায়ের হোসেন। তাদের দুজনেরই ঠিকানা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০, ব্লক জি-৩৬, বালুখালী। পরে ব্যাগ তল্লাশি করে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবি জানায়, আটক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্য বজায় রেখে আসছে। এর ফলে স্থানীয়দের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট