1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রেজুখাল চেকপোস্টে ১৭ হাজার ইয়াবাসহ ঢাকার দুই যুবক আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ নাছিম কক্সবাজার কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের উখিয়ার সোনারপাড়া রেজুখাল বিজিবির চেকপোস্টে নিয়মিত তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বিজিবি।

শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রেজুখাল চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালায় কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি সদস্যরা। এসময় মোটরসাইকেলের সিটের নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১৭ হাজার ৮২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো- মোঃ জাহিদুল ইসলাম (২১), ঢাকার গাওয়াইর দক্ষিণ খান এলাকার মাহবুব আলমের ছেলে। অপরজন হলেন রিয়াজুল ইসলাম (২৬), ঢাকার মৈনারটেক, উত্তর খান এলাকার মোজাম্মেল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, রেজুখাল চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালাই। এসময় মোটরসাইকেলের সিটের নিচ থেকে অভিনব কায়দায় লুকানো ১৭ হাজার ৮২০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা সম্ভব হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, অভিযানে ইয়াবার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল এবং দুটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে প্রচলিত আইনে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট