1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রামুতে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

 

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের রামুতে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মোঃ কবির হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের সামনে একটি সন্দেহজনক ইজিবাইক আটক করে। এসময় যাত্রী দুই নারী—মমতাজ (২০), এফডিএমএন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং মনোয়ারা (৪৫), কক্সবাজারের রামু উপজেলার মাদ্রাসাপাড়া এলাকার বাসিন্দাকে তল্লাশি করা হয়।

প্রথমে তারা কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করলেও পরবর্তীতে মহিলা সৈনিকদের মাধ্যমে তল্লাশিতে তাদের শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযানের অংশ হিসেবেই এ সফলতা এসেছে। আটক দুই নারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট