1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাটোরের গুরুদাসপুরে জমি জবরদখল ও চাঁদাবাজির হাত থেকে জমি ফিরে পেতে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

 

হযরত আলী, নাটোর।

নাটোরের গুরুদাসপুরে জমি জবরদখল ও চাঁদাবাজির অভিযোগ করে সংবাদ সন্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাপিলা ইউনিয়নে কান্দাইল গ্রামে ভুক্তভোগির ওই বাড়িতে সংবাদ সন্মেলন করেন ভুক্তভোগী পরিবার।
সংবাদ সন্মেলনে পরিবার পক্ষে আকরাম হোসেন বলেন, পৈত্রিক সুত্রে পাওয়ায় সম্পত্তিতে আমি আমার পরিবার নিয়ে বসবাস করে আসছি দীর্ঘদিন যাবৎ। কিন্তু আমার বড় ভাইয়ের ছেলে শাহিন পারভেজ, নাজমুল হঠাৎ আমার জমিতে জোরপূর্বক ভাবে জবরদখলের উদ্দেশ্যে দলবদ্ধ সন্ত্রাসী নিয়ে এসে বিভিন্ন প্রকার গাছ কেটে রেখে যায় এবং জমিতে খুটি পুতি রাখে। এতে আমি বাঁধা দিতে গেলে আমার স্ত্রীকে বেধরক মারপিট করে শাহীন, নাজমুল সহ তার সহযোগী সন্ত্রাসী বাহিনী। এ বিষয়ে গুরুদাসপুর থানায় মামলা করলে তারা আবারও আমাদের মারপিট করে ও প্রাণ নাশের হুমকি ধামকি দেয়। এবং মামলা তুলে নিতে বাধ্য করেন। এখন আবার ২লক্ষ টাকা চাঁদা দাবি করেন শাহিন। চাঁদা দিতে অনিহা প্রকাশ করায় এখনও তারা ভয়ভীতি দেখাচ্ছে। আবার প্রশাসনের দারস্থ হয়েও পাচ্ছি না কোনো সুরাহা। তাই প্রশাসনের কাছে সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভুক্তভোগী আকরাম।

এ বিষয়ে অভিযুক্ত শাহীন ও নাজমুলের কাছে জানতে চাইলে তারা বলেন, আমার চাচা যে অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা জমির অংশীদার হিসেবে জমির অংশ পাবো। কিন্তু আমার চাচা তা নিজে দখল করে রেখেছে। আর এই জমির অংশ আমরা চাইতে গেলে তারা আমাদের হয়রানি করার জন্য বিভিন্ন সময় থানায় অভিযোগ করে আসছে। আমরাও দাবি প্রশাসন তদন্ত সাপেক্ষে আমাদের জমি আমাদের বুঝিয়ে দিক।

এ ঘটনায় গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল হোসেন জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট