1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়াইগ্রামে গভীর রাতে অগ্নিকাণ্ড: কৃষকের গরু-ছাগল পুড়ে ছাই। যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর

লালপুরে পদ্মা নদীর তীরে অবৈধ বালি উত্তোলন বন্ধে সেনাবাহিনীর তৎপরতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ

আজ রবিবার (১৭ আগস্ট ২০২৫)
লালপুর উপজেলার পদ্মা নদীর তীরবর্তী চরাঞ্চলে অবৈধভাবে বালি উত্তোলনের একটি কার্যক্রম বন্ধ করে দিয়েছে সেনাবাহিনীর একটি পেট্রোল টিম। সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই অঞ্চলে অবৈধ ড্রেজিংয়ের মাধ্যমে বালি উত্তোলন করা হচ্ছিল, যা পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের ওপর নেতিবাচক প্রভাব ফেলছিল।

আজ সেনাবাহিনীর নিয়মিত টহলের সময় চর এলাকায় ব্যাপকভাবে বালি খালাসের প্রক্রিয়া নজরে আসে। সঙ্গে সঙ্গেই অভিযান পরিচালনা করে পেট্রোল টিম। তাদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ড্রেজার মালিকরা দ্রুত ড্রেজার সরিয়ে ফেলার চেষ্টা করে। পরবর্তীতে সেনাবাহিনী বালি উত্তোলনে ব্যবহৃত সব সাকশন পাইপগুলো সরিয়ে ফেলে এবং স্থানটি পরিদর্শন করে নিরাপদ ঘোষণা করে।

সেনাবাহিনীর এই কার্যক্রমে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, “নদী থেকে অবৈধভাবে বালি তোলায় আমাদের কৃষিজমি ক্ষতির মুখে পড়ছিল। এখন অন্তত কিছুটা স্বস্তি পেলাম।”

উল্লেখ্য, দেশের নদ-নদী রক্ষায় প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীও নিয়মিতভাবে বিভিন্ন অঞ্চলে নজরদারি করছে। এই ধরনের তৎপরতা নদী এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে এলাকাবাসী মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট