1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কালীগঞ্জ উপজেলার ফরাশপুর গ্রামে এক উঠান বৈঠকে বক্তারা অভিযোগ করেছেন।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

 

মোঃ লিটন হোসেন ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফরাশপুর গ্রামে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে বক্তারা অভিযোগ করেছেন, মাদক বিক্রি ও সেবনের তথ্য পুলিশের কাছে দেওয়া হলেও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয় না। এ সময় এক ভুক্তভোগী জানান, ৯৯৯-এ অভিযোগ করার পরও স্থানীয় এক মাদক ব্যবসায়ী পুলিশের সহায়তায় গাঁজা গাছ সরিয়ে ফেলেছে। শালিখা গ্রামের রবিউল ইসলাম বলেন, “আমি ৯৯৯-এ ফোন দিয়ে গাঁজা গাছ লাগানোর তথ্য দিই। অভিযোগ নম্বরও পাই। কিন্তু কিছুদিন পর মাদক ব্যবসায়ী তার পুলিশের ভাইয়ের সহায়তায় ১৪টি গাঁজা গাছ তুলে ফেলেছে। অথচ পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি।” ২৭ জুলাই শনিবার বিকেল ৫টায় ফরাশপুর গ্রামের ইউপি সদস্য হাফিজুর রহমান ঝন্টুর সভাপতিত্বে উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে ফরাশপুর, শালিখা, বারইপাড়া ও মোস্তবাপুর গ্রামের কয়েকশ মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, গ্রামগুলোতে প্রকাশ্যে মাদক বেচাকেনা ও সেবন চললেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে। ফলে তরুণ সমাজ ভয়াবহভাবে মাদকে জড়াচ্ছে। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা জয়নাল বিশ্বাস, ফরহাদ আহমেদ, দাউদ আলী বিশ্বাস, আকিদুল ইসলাম, পঙ্কজ দাস, ঈমান আলী, আব্দুল খালেক, আব্দুল ওয়াদুদসহ প্রায় ১০ জন। বক্তারা জানান, দীর্ঘদিন ধরে গ্রামে মাদক ব্যবসা চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো অভিযান দেখা যায়নি। তারা আশঙ্কা প্রকাশ করেন, এভাবে চলতে থাকলে আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। সভা শেষে চারটি গ্রামের মানুষ মিলে একটি মাদকবিরোধী কমিটি গঠন করে স্থানীয়ভাবে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেয়। সুশীল সমাজ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, গ্রাম পর্যায়ে মাদকবিরোধী এমন উদ্যোগ সচরাচর দেখা যায় না। প্রশাসনের নিষ্ক্রিয়তা থেকে সরে এসে সক্রিয় সহযোগিতা কামনা করেন তারা। উঠান বৈঠকে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশগ্রহণ করেন। স্থানীয়ভাবে আরেকটি বৈঠক মাসের শেষে আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট