1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কোটচাঁদপুরে জুলাই গণহত্যার ছাত্রশিবিরের উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

মোঃ লিটন হোসেন ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহের কোটচাঁদপুর জুলাই গণহত্যার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

“জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ( জুলাই দ্রোহ)-এই স্লোগান লেখা ব্যানার হাতে নিয়ে মিছিলটি বলুহর বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে হাসপাতাল রোড, ব্রীজঘাট মোড়, পায়রা চত্বর, পৌর পাঠাগার, পোস্ট অফিস মোড় হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেইন স্ট্যান্ডে শেষে হয়। এতে অংশ নেন ইসলামী ছাত্রশিবিরের কোটচাঁদপুর উপজেলা শাখার শতশত নেতাকর্মী।মিছিলে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, জুলাই মাসে শত শত নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয়। সেই নৃশংস হত্যাকাণ্ডের বিচার আজও না হওয়ায় তারা গভীর ক্ষোভ প্রকাশ করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিবিরের জেলা সেক্রেটারি উবাইদুর রহমান । তিনি বলেন, “জুলাই মাসে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গণহত্যা চালানো হয়েছিল। আজও সে হত্যাকাণ্ডের বিচার হয়নি। আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক রিয়াজুল ইসলাম, সাবেক উপজেলা সভাপতি শফিক হাসান, উপজেলা সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলাম।

উল্লেখ্য, জুলাই গণহত্যা দিবস উপলক্ষে সারাদেশে একযোগে ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট