1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

হাসিনা ফিটনেস বিহীন বাংলাদেশ রেখে ভারতে পালিয়ে গেছে – নাহিদ ইসলাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি:

শেখ হাসিনা পালিয়ে গেছে দিল্লিতে আর ফিটনেস বিহীন রাষ্ট্র বাংলাদেশ রেখে গেছে। এদেশের বিমানের ফিটনেস নেই গাড়ির ফিটনেস নেই,প্রশাসনের ফিটনেস পুলিশের ফিটনেস নেই কোন কিছুর ফিটনেস নেই। ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হয়েছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এনসিপি সব কিছুর ফিটনেস করে দেবে। এজন্য আমাদের দেশব্যাপী পদযাত্রা চলছে। আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ছাত্র-জনতা শেখ হাসিনাকে উৎখাত করেছে। নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দিয়ে গেছে।
বাংলাদেশের পোশাক শুক্রবার দুপুরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শহরের আলফাত স্কয়ারে পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের সাথে কথা বলেছেন নাহিদ ইসলাম। পথসভার শুরুতে মাইল স্টোন কলেজের হতাহত শিক্ষার্থীদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন জাতীয় নেতৃবৃন্দ।

এরপর শহরের কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় শেষে পদযাত্রা করে শহরের আলফাত স্কয়ারে আসেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সুনামগঞ্জকে আমরা নতুন করে গড়ে তুলবো উল্লেখ করে তিনি আরও বলেন, মুজিববাদ নানা ছলে বলে কৌশলে
মাথা চাড়া দেওয়ার চেষ্টা করেছে। মুজিববাদের রাজনীতি বাংলাদেশে হবে না। মুজিববাদের বিরুদ্ধে সামাজিক—সাংস্কৃতিক ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, মুজিববাদ মানে বাকশালের মতো একদলীয় শাসনব্যবস্থা, যেখানে ঘুষ লুটপাট, দুনীর্তি, লুটপাট, বিভাজন, ইসলাম বিদ্বেষ, সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল, দেশে ভারতের কাছে বর্গা দেওয়ার রাজনীতি। সেজন্য মুজিববাদের হাত থেকে মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষা করতে হবে। এদিকে এনসিপির কর্মসূচি ঘিরে সুনামগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এনসিপি নেতাদের স্বাগত জানিয়ে নানা স্থানে তোরণ নির্মাণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট