1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৮: ঘাতক চালক র‍্যাব-পুলিশের অভিযানে গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

 

মোঃ সৈকত হোসেন
স্টাফ রিপোর্টার

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৭ জন সহ মোট আটজন নিহত হওয়ার ঘটনায় ঘাতক ট্রাকচালককে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকালে বড়াইগ্রামের আইরমাড়ি ব্রিজ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা মাইক্রোবাসে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রাম থেকে সিরাজগঞ্জে রোগী দেখতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মাইক্রোবাসটিকে চাপা দিলে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর বাকি তিনজনেরও মৃত্যু হয়।

বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, ঘাতক ট্রাকটির (ঢাকা মেট্রো-ট ২৪-৪৮৬৪) চালকের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা (নং-২৫, তারিখ: ২৩/০৭/২০২৫) দায়ের করা হয়েছে। মামলাটি করা হয় সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৯৫/৯৮/১০৫ ধারায়।
ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যায়। তবে র‍্যাব ও পুলিশের সমন্বিত অভিযানে তাকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। পরে তাকে বনপাড়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট