1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

 

মোঃ লিটন হোসেন ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে ঝিনাইদহে প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮জুলাই) সকাল ৭ টায় ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে গিয়ে শেষ হয় এই দৌড় প্রতিযোগিতা। ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। ম্যারাথনে জুলাই শহীদ পরিবারের সদস্য,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য,যুব উন্নয়ন অধিদপ্তরের শিক্ষার্থী,বিশেষ চাহিদা সম্পন্ন শিশু,জেলা ক্রিড়া সংস্থার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার ২১০ জন প্রতিযোগী অংশ গ্রহন করেন। প্রতিযোগিতা শেষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে এক পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ঝিনাইদহ জেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল। প্রতিযোগিতা অনুষ্ঠানের সদস্য সচিব এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বিলকিস আফরোজ এর সার্বিক ব্যস্থাপনায় ম্যারাথন অনুষ্ঠানের তত্বাবধান করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক,জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এবং ঝিনাইদহ পৌর প্রশাসক রথীন্দ্র নাথ রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বকুল চন্দ্র কবিরাজ, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা, ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রিড়াবীদ জাহিদুজ্জামান মনা , ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল আউয়াল এবং ডাক্তার মিথিলা ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ঝিনাইদহ জেলা রিপার্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর,ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন,স্কাউট-রোভার সদস্য সহ বিভিন্ন সরকারী এবং বেসরকারী দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। ম্যারথন অনুষ্ঠানের কারিগরি সহায়তা প্রদান করেন জেলা ক্রিড়া অফিসার মিজানুর রহমান। অনুষ্ঠান সফল করতে এবং চিকিৎসা সহায়তা দিতে সদর হাসপাতালের এম্ব্যুলেন্স এবং ফায়ার সার্ভিসের একটি টিম সার্বক্ষনিক উপস্থিত থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট