1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিংড়ায় সেনাবাহিনীর মৎস্য সুরক্ষা অভিযানে ১৭ লক্ষ টাকার কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ পুড়ে ধ্বংস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের সিংড়ায় সেনাবাহিনীর সহযোগিতায় পরিচালিত এক বিশেষ মৎস্য সুরক্ষা অভিযানে প্রায় ১৭ লক্ষ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

১৭ জুলাই ২০২৫, সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ বাজার এবং ডাহিয়া গ্রামের একটি বাড়িতে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ নতুন চায়না দুয়ারী জাল ও ১ লক্ষ মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।

অভিযুক্ত ব্যক্তিরা:

১. মোঃ আরদেশ মোল্লা, পিতা: মৃত সরকেত মোল্লা, গ্রাম: ডাহিয়া – তার বাড়ি থেকে বিপুল পরিমাণ জাল উদ্ধার হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে ২০,০০০ টাকা জরিমানা করেন।
২. মোঃ জিন্নদ, পিতা: মৃত সিরাজ, গ্রাম: বিয়াশ – তার দোকান থেকে জাল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত নিষিদ্ধ জালের পরিমাণ:
চায়না দুয়ারী জাল: ৩০০টি (প্রতিটি দৈর্ঘ্য ৫০ ফুট; আনুমানিক মূল্য প্রতি জাল ৪,০০০ টাকা) – মোট মূল্য: ১২ লক্ষ টাকা

কারেন্ট জাল: ১ লক্ষ মিটার – আনুমানিক মূল্য: ৫ লক্ষ টাকা

মোট মূল্য: প্রায় ১৭ লক্ষ টাকা

উদ্ধারকৃত সমস্ত নিষিদ্ধ জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ অভিযান মৎস্য সম্পদ রক্ষা ও জলজ পরিবেশ সংরক্ষণে সেনাবাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর ভূমিকার একটি বড় উদাহরণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট