1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিদ্যুৎ স্পৃষ্ট এক শিশুর মৃত্যু, বাবা আহ’ত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

 

মোঃ লিটন হোসেন ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে ছারা খাতুন (৮) নামের এক শিশুর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার ( ১৩ জুলাই) বিকাল আনুমানিক ৩ ঘটিকার সময় এমন ঘটনা ঘটেছে। নিহত ছারা খাতুন উপজেলার পৌরসভাধীন পার্বতীপুর গ্রামের মো: রফিকুল ইসলাম (নুপুর) আলীর মেয়ে।
পরিবার সূত্রে জানা যায় নিহত ছারা খাতুন নিজ বাড়ির টিনের বেড়ার খুটিতে হাত দেয় এবং বাবা সেটা বুঝতে পেরে মেয়েকে উদ্ধার করতে গেলে একই সাথে বাবা ও বিদ্যুৎ স্পৃষ্টের কবলে পড়েন। তবে বাবা বেঁচে গেলেও মেয়ের হাসপাতালে নিয়ে আশা মাত্রই মৃত্যু হয়।
পরিবারের লোকজন বুঝতে পেরে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। শিশুটির এই আকর্ষিক দুর্ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। কাঁদছে এলাকাবাসী।
হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, ডাঃ রাব্বিকুল ইসলাম জানান,পরিবারের লোকজন রুগীকে বিকাল ৫ টা ৫ মিনিটে হাসপাতালে নিয়ে আসলে আমরা অতি যত্নসহকারে প্রাথমিক চিকিৎসা দিতে গেলে প্রতিয়মান হয় তিনি হাসপাতালে আসার পূর্বেই মৃত্যুবরন করেছেন। তবে বাচ্চার বাবা ভর্তি আছেন এবং বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। তিনি এখন সুস্থ্য আছেন।

এদিকে হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট