1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাটোরে মধ্যযুগীয় কায়দায় নারকীয় নির্যাতন: গরম পানি ও মরিচ গুঁড়ায় ঝলসে দেওয়া হয়েছে দুই নারীকে, সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার-৬

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধিঃ

নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের মোহনপুর গ্রামে ঘটেছে মধ্যযুগীয় কায়দার ভয়াবহ এক নির্যাতনের ঘটনা। গত ২৬ জুন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে পূর্ব শত্রুতার জেরে হালিমা ও শাহনাজ নামের দুই নারীকে গরম পানির সাথে মরিচের গুঁড়ার মিশ্রণে ঝলসে দেওয়া হয়। শুধু তাই নয়, দেশীয় অস্ত্র দিয়ে তাদের মাথায় আঘাত করে নির্মমভাবে আহত করা হয়।

ঘটনার পর থেকেই বিষয়টি সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার নজরে আসে এবং গোয়েন্দা পর্যবেক্ষণ ও তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়। অভিযুক্তদের পরিচয় শনাক্ত করে নজরদারির আওতায় আনা হয়।

অবশেষে আজ ১৩ জুলাই ২০২৫ তারিখে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

*আটককৃতরা হলো:*

১। মোঃ সুলতান ডাকাত
পিতাঃ তৌহিদ উদ্দিন
গ্রামঃ রামনগর
পোঃ ইয়াসিন পুর
থানাঃ নাটোর
২। মোঃ লালচান
পিতাঃ সুলতান ডাকাত
ঠিকানাঃ ঐ
৩। মোছাঃ আয়মনা
স্বামীঃ সুলতান ডাকাত
ঠিকানাঃ ঐ
৪। মোঃ সাইফুল ইসলাম
পিতাঃ আবুল কাশেম
গ্রামঃ মোহনপুর
পোঃ পীরগঞ্জ
থানাঃ নাটোর
৫। মোছাঃ শীলা
স্বামীঃ সাইফুল ইসলাম
ঠিকানাঃ ঐ
৬। মোছাঃ শাকিদা
স্বামীঃ রতন
গ্রামঃ পন্ডিত গ্রাম
থানা+ জেলাঃ নাটোর

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাদেরকে নাটোর সদর থানায় হস্তান্তর করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ নির্মম ঘটনার পর এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট