1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

লালপুরে সেনা অভিযানে ইমু হ্যাকার ও মাদকসেবী কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্টঃ

০৯ জুলাই ২০২৫
ভোর ৫টা। নিস্তব্ধ ভোরে নাটোর জেলার লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে একটি সফল অভিযান পরিচালনা করে। অভিযানে সংঘবদ্ধ প্রতারক চক্রের ১২ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়, যারা ইমু অ্যাপ ব্যবহার করে দীর্ঘদিন ধরে সাইবার অপরাধ ও ব্ল্যাকমেইলের সঙ্গে জড়িত থাকার পাশাপাশি নিয়মিত মাদক সেবনেও লিপ্ত ছিল।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য হিসেবে ইমু অ্যাপের মাধ্যমে দেশি ও প্রবাসীদের সঙ্গে উভয় কন্ঠে কথা বলে প্রেমের সম্পর্ক স্থাপন করত। পরবর্তীতে অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ হাতিয়ে নিত। তারা নিজেদের কিশোর গ্যাং পরিচয়ে এলাকায় প্রভাব বিস্তার এবং মাদকসেবনের মাধ্যমে যুবসমাজকে বিপথগামী করার চেষ্টা করছিল।

অভিযানের সময় বসতবাড়িতে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী উল্লেখযোগ্য পরিমাণ আলামত জব্দ করে:

*অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ১৬টি।
*বাটন মোবাইল ফোন: ১২টি।
*অতিরিক্ত সিমকার্ড: ৩০টি।
*দেশীয় তৈরি অস্ত্র: ০১টি।
*ইয়াবা ট্যাবলেট: ৫ পিস।
*গাঁজা: স্বল্প পরিমাণ।

অভিযান শেষে আটক ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার জন্য লালপুর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

সেনাবাহিনীর এই সফল অভিযান এলাকায় ব্যাপক প্রশংসা অর্জন করেছে এবং স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট