1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

উখিয়ায় মাদকাসক্ত পিতার হাতে চার বছরের শিশু খুন, এলাকায় শোক ও ক্ষোভ।

কক্সবাজার প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

 

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের মনখালী কোনার পাড়া এলাকায় পিতার হাতে চার বছরের এক শিশু কন্যা খুন হয়েছে।

শনিবার (৫ জুলাই) রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। শিশুটিকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করার অভিযোগে হত্যাকারী পিতা আমান উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, আমান উল্লাহ একজন মাদকাসক্ত। তিনি নিয়মিত ইয়াবা, গাঁজা ও মদ সেবন করতেন। ঘটনার দিন রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে তিনি প্রথমে স্ত্রীকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। এ সময় চার বছর বয়সী মেয়ে কাছে এলে তাকেও নির্মমভাবে ছুরি দিয়ে মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

পরে হত্যার ঘটনা ধামাচাপা দিতে শিশুটির মরদেহ পার্শ্ববর্তী মনখালী খালের পানিতে ফেলে দেন তিনি। মারধরের শিকার স্ত্রী কিছুটা সুস্থ হয়ে স্থানীয়দের কাছে গিয়ে ঘটনা প্রকাশ করেন। পরে স্থানীয়রা গিয়ে ঘাতক পিতাকে আটক করে ইনানী পুলিশ ফাঁড়িতে খবর দেন।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার জানান, “ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত আমান উল্লাহকে আটক করি। তিনি আমাদের উপস্থিতিতেই শিশু হত্যার দায় স্বীকার করেন।”

এ ঘটনায় এলাকায় চরম শোক ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা এমন নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে হেফাজতে নিয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। শিশুটির মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে উখিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট