1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মরিচ্যা চেকপোস্টে ১২ লাখ টাকার ইয়াবাসহ নারী রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্টে বিশেষ অভিযানে ৪২০০ পিস বার্মিজ ইয়াবাসহ এক নারী রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ ৬০ হাজার টাকা।

শনিবার (৫ জুলাই) সকাল ১০টার দিকে উখিয়া থেকে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিকশায় তল্লাশির সময় এ ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মরিচ্যা যৌথ চেকপোস্টে দায়িত্বরত বিজিবি সদস্যরা।

আটককৃত রোহিঙ্গা নারী হলেন- হামিদা (৩০), স্বামী মোঃ ইউনুস, উখিয়ার বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পের জি/২৩ ব্লকের বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা গেছে, তল্লাশিকালে সন্দেহজনক আচরণের ভিত্তিতে ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি প্রথমে কিছুই স্বীকার করেননি। পরে তল্লাশির একপর্যায়ে তার বোরকার ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৪২০০ পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়।

রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, দেশের সীমান্ত সুরক্ষা ও মাদকদ্রব্যের অবাধ পাচার প্রতিরোধে বিজিবি সবসময়ই তৎপর রয়েছে। সীমান্ত এলাকাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আটককৃত রোহিঙ্গা নারীকে জব্দকৃত ইয়াবাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট