1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভাগ্নের হাতে মামা খুন: শৈলকুপার খুলুমবাড়িতে মর্মান্তিক ঘটনা

এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

 

এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এক মর্মস্পর্শী ঘটনা ঘটেছে। খুলুমবাড়ি বাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাগ্নের হাতে খুন হয়েছেন মামা। নিহত মামার নাম আক্কু্বার খান, তার বাড়ি পাংশা উপজেলার কেওয়াগ্রামে। আর অভিযুক্ত ভাগ্নের বাড়ি শৈলকুপার সাহবাড়িয়া গ্রামে।

ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বিকাল ৩ টার দিকে, খুলুমবাড়ি বাজার সংলগ্ন গড়াই নদীর ঘাটে। পারিবারিক সূত্রে জানা গেছে, আক্কু্বার খান তার ভাগ্নের সাথে জমিজমার পুরনো বিরোধ মেটাতে নৌকায় করে এসেছিলেন। কিন্তু নৌকা থেকে নামার পরই ঘাটে মামা-ভাগ্নের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি খারাপের দিকে গেলে মামা আক্কু্বার খান ফিরে যেতে চান।

এ সময় ক্ষিপ্ত ভাগ্নে আচমকা মামার গলায় একটি গামছা পেঁচিয়ে ধরে। জোর করে তাকে নিজের বাড়ির দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। গলায় ফাঁস লেগে ঘটনাস্থলেই আক্কু্বার খানের মৃত্যু হয়।

এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্ত ভাগ্নেকে ধরতে পুলিশ এরই মধ্যে অভিযান শুরু করেছে।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধই এই হত্যাকাণ্ডের মূল কারণ। পুলিশ ঘটনাটির বিস্তারিত তদন্ত করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট