1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আল্লামা মামুনুল হক এর আগমন উপলক্ষে শৈলকুপায় ব্যাপক প্রস্তুতি

মোঃ লিটন হোসেন ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

 

মোঃ লিটন হোসেন ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহে আসছেন শাইখুল হাদীস, বাতিলের আতঙ্ক, বাংলাদেশ খেলাফত মজলিসের অন্যতম শীর্ষ নেতা আল্লামা মামুনুল হক। খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের উদ্যোগে আগামী বৃহস্পতিবার ঝিনাইদহ জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে সফল করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার দিনব্যাপী শৈলকুপা উপজেলার বিভিন্ন কওমী মাদরাসায় দাওয়াতী প্রোগ্রাম ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দাওয়াতী এই কর্মসূচিতে অংশ নেন আস-সুন্নাত ট্রাস্ট, বাংলাদেশ খেলাফত মজলিস এবং বিভিন্ন কওমী মাদরাসার শায়খুল হাদীস, মুফতী ও মুহাদ্দিসগণ। তারা সম্মেলনের তাৎপর্য তুলে ধরেন এবং সর্বস্তরের উলামায়ে কেরামের উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান।

প্রতিটি প্রোগ্রামে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লাল, শৈলকুপা উপজেলা সভাপতি আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল আলিম, যুব মজলিসের উপজেলা সভাপতি হাফেজ ইকরামুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতারা বলেন, দ্বীনের হেফাজতে ও বাতিলের মোকাবেলায় এ সম্মেলন মাইলফলক হয়ে থাকবে। তাঁরা সর্বস্তরের মুসলিম জনতাকে উক্ত সম্মেলনে উপস্থিত হয়ে ইসলামী আন্দোলনের শক্তি বাড়ানোর আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট