1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

নাটোরে বাংলাদেশ স্কাউটসের ‘আর্থিক ব্যবস্থাপনা ওয়ার্কশপ ২০২৫’ অনুষ্ঠিত

হযরত আলী, নাটোর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

 

হযরত আলী, নাটোর প্রতিনিধিঃ

বাংলাদেশ স্কাউটস, নাটোর জেলার উদ্যোগে এবং জাতীয় সদর দফতরের ব্যবস্থাপনায় আজ নাটোর জেলা স্কাউটস ভবন, মীরপাড়ায় দিনব্যাপী ‘আর্থিক ব্যবস্থাপনা ওয়ার্কশপ ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি জনাব আসমা শাহীন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব জান্নাতআরা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও কমিশনার, বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা

ওয়ার্কশপটি পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দফতরের পরিচালক (উন্নয়ন) জনাব রুহুল আমিন এবং উপ-পরিচালক (হিসাব) জনাব জাহির উল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন আঞ্চলিক কমিশনার (প্রোগ্রাম) জনাব কাহারুল ইসলাম জয়, জেলা সম্পাদক গোলাম মহিউদ্দিন, এবং জেলা রোভার কমিশনার ড. আল আমিন ইসলাম।স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন নাসির, রোহান, আনিসা আনজুম ও আরিসা তাবাসসুম রেইসিন।
উক্ত ওয়াকশপে জেলা ও উপজেলা স্কাউটসের কমিশনার, কোষাধ্যক্ষ, সম্পাদকসহ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
ওয়ার্কশপের মাধ্যমে স্কাউটসের আর্থিক পরিচালনা, বাজেট প্রস্তুতি ও হিসাব ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তবধর্মী আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি ভবিষ্যতে স্কাউটসের সংগঠন পরিচালনায় কার্যকর ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট