1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

গজারিয়া ১২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক।

ওসমান গনী মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

 

ওসমান গনী মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ১২ কেজি গাঁজাসহ ২ নারীকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি তারা দুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, কুমিল্লার কোতোয়ালি থানার মুরাদপুর গ্রামের মৃত চারু মিয়ার মেয়ে রুনু আক্তার সোহানা (৩৭), ও তার খালাতো বোন গর্জনখোলা গ্রামের আঞ্জুমান আক্তার সুমাইয়া (২০)।

গজারিয়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টা দিকে গজারিয়া উপজেলার ভবেরচর বাস এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ তাদের আটক করে পুলিশ। তিনটি প্লাস্টিকের ব্যাগে কালো রঙের স্কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ছিল গাঁজাগুলো।

ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এর আগেও তারা কুমিল্লায় মাদক মামলায় আটক হয়ে ছিল। সম্প্রতি জামিনে মুক্ত হওয়ার পর তারা আবারো মাদক ব্যবসার সঙ্গে জড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট