1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

উখিয়ায় বিজিবি অভিযানে ৩৪ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক

মোহাম্মদ নাছিম, কক্সবাজার প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ নাছিম, কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযানে ৩৪ হাজার পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা যুবককে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবি।

রোববার (২২ জুন) রাতে রেজুপাড়া বিওপির আওতাধীন পূর্ব তুলাতলি সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল সেখানে কৌশলগত অবস্থান নেয়। রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে তিনজন ব্যক্তি ব্যাগ কাঁধে করে সীমান্ত অতিক্রমের সময় তাদের চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো— মো. মাহমুদুল হাসান (২৩), মো. হাকিম (১৮) ও মো. শফি আলম (৩০)। তারা তিনজনই কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-০১ এর বাসিন্দা।

তল্লাশিকালে তাদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ৩৪ হাজার ইয়াবা ও একটি রামদা উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন এবং পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।

অভিযান পরিচালনার বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন— মাদক ও চোরাচালান বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট