1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

 

অনলাইন ডেস্ক রিপোর্টঃ

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে এই শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, সাবেক মেয়র চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মীর নুরুল ইসলাম, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নাটোর জেলা এবং মাওলানা মোঃ আব্দুল হাকিম, সহকারী সেক্রেটারি, নাটোর জেলা। অধ্যাপক আবুল হোসাইন, জেলা সূরা কর্ম পরিষদ ও মসজিদ মিশন একাডেমী সভাপতি, নাটোর জেলা।
বৈঠকে সভাপতিত্ব করেন মাওলানা মোঃ হাবিবুর রহমান, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বড়াইগ্রাম উপজেলা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আবু বকর সিদ্দিক, সেক্রেটারি, বড়াইগ্রাম উপজেলা শাখা।
বক্তারা বলেন, আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করে দ্বীনের দাওয়াত ও সমাজ সংস্কারের কাজে আত্মনিয়োগ করতে হবে। আদর্শবান কর্মী গড়ে তোলার মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর রুকনদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
রুকন শিক্ষা বৈঠকে উপজেলার বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল রুকন সদস্যরা অংশগ্রহণ করেন। বৈঠক শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট