1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত এনায়েপুরে হতদরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে চাউল বিতরণ শৈলকুপায় ১৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় চেলা নদীর তীর কেটে প্রকাশ্যে বালু উত্তোলন চলছে। দিনের পর দিন এই অবৈধ কর্মকান্ড চললেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। এতে নদীতীরবর্তী জনপদ, বসতভিটা ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রভাবশালী একটি চক্র নিয়মিতভাবে নদীর তীর থেকে বালু তুলে নৌকাবোঝাই করে নিয়ে যাচ্ছে। রাতের আঁধারে, এমনকি দিনের বেলায়ও প্রকাশ্যে চলে এই লুটপাট। দ্রুত সময়ের মধ্যে বালু লুট কারীদের বিরুদ্ধে আইনের আওতায় আনা না হলে নদীর গর্ভে বিলীন হয়ে যাবে শতশত ঘর-বাড়ি। গতিপথ পরিবর্তিত হওয়ায় প্রতিনিয়ত ভাঙছে নদীতীর, ইতোমধ্যে কয়েকটি পরিবারের ঘরবাড়ি তলিয়ে যাবে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। রাত দিন নদীর তীর কেটে বারকি নৌকাবোঝাই করে প্রকাশ্যে বালু লুট করে নিয়ে গেলেও দেখার কেউ নেই। কেউ প্রতিবাদ করলে হুমকি আসে। স্থানীয়রা আরও বলেছেন, একটা প্রভাবশালী বালু সিন্ডিকেট বালুমহালের দোহাই দিয়ে এভাবেই প্রকাশ্যে নদীর তীর কেটে নিয়ে যাচ্ছে বালু। প্রশাসনকে একাধিকবার জানানো হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা নেই। আমরা আতঙ্কে আছি। বালুমহালের নামে দেদারসে তীর কেটে বালু লুটের ব্যাপারে কোন উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের।
স্থানীয়রা ধারণা করছেন, প্রশাসনের যোগসাজশে বালু সিন্ডিকেট প্রকাশ্যে তীর কেটে বালু লুট করছে। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী নদীর তীর থেকে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ হলেও, বাস্তবে এসব নিয়ম অমান্য করছে বালু খেকোরা।
এই বিষয়ে জানতে চাইলে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট