1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে এসআই আতাউর রহমানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ: আসামিকে ঘুষের বিনিময়ে মুক্তির দাবি বড়াইগ্রামে মাওলানা আব্দুল হাকিমকে বিজয়ী করতে ১১ দলীয় জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত দোয়ারাবাজারে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নাটোর-৪ আসনে মাওলানা আব্দুল হাকিমের জনসংযোগে ব্যাপক সাড়া রাজশাহীতে ছেলের হাতে মা খুন,অভিযুক্ত ছেলে আটক নবীনগরে বাজার ইজারা নিয়ে বাজারের জায়গা বিক্রির অভিযোগ উঠেছে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে। বড়াইগ্রামে ‘চ্যানেল এস’-এর বর্ষপূর্তি উদযাপন সিরাজগঞ্জ -৫ আসনে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন বিএনপির তিনবারের সাবেক সংসদ সদস্য দোয়ারাবাজারে হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে সাটিফিকেট অর্জন করেছেন তরুন উদ্যোক্তা ডা.রাসেল আহমেদ এনায়েতপুরে হাতপাখার প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

ফরিদপুরে এসআই আতাউর রহমানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ: আসামিকে ঘুষের বিনিময়ে মুক্তির দাবি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান খানের বিরুদ্ধে অর্থ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার এবং আসামিকে অবৈধভাবে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মাদারীপুর জেলার রাজৈর থানার ভুক্তভোগী আঃ রাজ্জাক খান ফরিদপুর পুলিশ সুপার বরাবর এই লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযোগ সূত্রে জানা যায়, রাজ্জাক খান মাদারীপুর মানব পাচার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। সেই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শরীফউদ্দিন বেপারী ও রিপন মাতুব্বরকে রক্ষা করতে তাদের আত্মীয় কুটি খাতুন ভাঙ্গা থানায় একটি পাল্টা মিথ্যা জিডি করেন। এসআই আতাউর রহমান ওই জিডির তদন্তভার পেয়ে কোনো ধরনের সরেজমিন তদন্ত ছাড়াই বাদীকে হয়রানি করতে আদালতে মিথ্যা প্রতিবেদন দাখিল করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
​সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগটি হলো, গত ১২ সেপ্টেম্বর স্থানীয় জনতা ওয়ারেন্টভুক্ত আসামি শরীফউদ্দিনকে আটক করলে এসআই আতাউর তাকে পুলিশি হেফাজতে নেন। কিন্তু থানায় সোপর্দ না করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাকে পথ থেকেই ছেড়ে দেন বলে রাজ্জাক খান দাবি করেছেন। এছাড়া মামলার সাক্ষী আখি আক্তার জবানবন্দিতে জানিয়েছেন, পুলিশ তাকে কোনো জিজ্ঞাসাবাদ না করেই তার নামে মিথ্যা সাক্ষ্য সাজিয়েছে।
​ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং অভিযুক্ত পুলিশ কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট