1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত এনায়েপুরে হতদরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে চাউল বিতরণ শৈলকুপায় ১৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক নিরব হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, ছাত্রনেতা গ্রেফতারে ক্ষোভ মুন্সীগঞ্জে নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ ।

বড়াইগ্রামে মাওলানা আব্দুল হাকিমকে বিজয়ী করতে ১১ দলীয় জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক রিপোর্টঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নাটোর-৪ আসনে ১১ দলীয় জোটের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার রাজ্জাক মোড়ে দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল হাকিম।
১১ দলীয় জোট সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সভায় গুরুদাসপুর উপজেলা জামায়াতের আমীর প্রভাষক আব্দুল আলিম, খেলাফত মজলিশের উপদেষ্টা মুজাজ্জাজ নাঈম, বাংলাদেশ খেলাফত মজলিশের গুরুদাসপুর উপজেলা সভাপতি মাওলানা জামীল আহম্মেদ, সাধারণ সম্পাদক ডা. সবুজ রানা, বড়াইগ্রাম উপজেলা সভাপতি মাওলানা আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন নাটোরী ও উপদেষ্টা ওমর ফারুক, এনসিপি’র জেলা সিনিয়র যুগ্ন সদস্য সচিব হাফিজুর রহমান ময়না, কেন্দ্রীয় সংগঠক আমির হামজা, জেলা সাংগঠনিক সম্পাদক জিএম আক্কাস আলী তাহাস, বড়াইগ্রাম উপজেলা যুগ্ম সমন্বয়ক নুহু ইসলাম, জেলা যুব শক্তির সচিব শারমিন আক্তার ও সংগঠক সেতু খাতুন, খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম বক্তব্য রাখেন।
সভায় ১১ দলের নেতারা নেতাকর্মীদেরকে সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল হাকিমকে ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট