1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়াইগ্রামে মাওলানা আব্দুল হাকিমকে বিজয়ী করতে ১১ দলীয় জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত দোয়ারাবাজারে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান নাটোর-৪ আসনে মাওলানা আব্দুল হাকিমের জনসংযোগে ব্যাপক সাড়া রাজশাহীতে ছেলের হাতে মা খুন,অভিযুক্ত ছেলে আটক নবীনগরে বাজার ইজারা নিয়ে বাজারের জায়গা বিক্রির অভিযোগ উঠেছে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে। বড়াইগ্রামে ‘চ্যানেল এস’-এর বর্ষপূর্তি উদযাপন সিরাজগঞ্জ -৫ আসনে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন বিএনপির তিনবারের সাবেক সংসদ সদস্য দোয়ারাবাজারে হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে সাটিফিকেট অর্জন করেছেন তরুন উদ্যোক্তা ডা.রাসেল আহমেদ এনায়েতপুরে হাতপাখার প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ বদলির আদেশ অকার্যকর! বিএডিসিতে হারুন অর রশিদের রাজনৈতিক দাপট অটুট

নবীনগরে বাজার ইজারা নিয়ে বাজারের জায়গা বিক্রির অভিযোগ উঠেছে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে


নবীনগর প্রতিনিধিঃ

বিএনপির দলীয় প্রভাব বিস্তার করে বাজারের জায়গা লুটের অভিযোগ উঠেছে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের বাইশমৌজা বাজারের ইজারাদার জেলা বিএনপির সদস্য কৃষ্ণনগরের মোঃ মাসুদের বিরুদ্ধে।
৩১ জানুয়ারী সরেজমিনে বাইশমৌজা বাজার গিয়ে বাজার কমিটির সভাপতি মিজানুর রহমান ও স্হানীয়দের সাথে কথা বললে উনারা জানান ব্যাক্তি মালিকানাধীন আমতলী মৌজা ৩০১/ ৩০২/ ৩০৩/ ৪৮/ ৫০/ ৩১৪ / দাগের আনুমানিক দুই শতাধিক শতকের উপরে মালিকানা জায়গায় রয়েছে যাতে প্রতি হাট বারে গরু, মহিষ,ছাগলের হাট বসে বাজারে ক্রেতা, বিক্রেতা ও সাধারণ মানুষজন চলাচল করেন, সেই চলাচলের জায়গা দখল করে দোকান কোটা নির্মাণের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন বিএনপির প্রভাব বিস্তার করে বাজার ইজারাদার জেলা বিএনপির সদস্য মোঃ মাসুদ ও নায়েব আবু সালেহ, এ সময় উপস্থিত লোকজন আরো জানান এ পর্যন্ত ৩০/৪০ জনের কাছে জায়গায় দোকান ঘর তোলে দিবেন বলে প্রলোবন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বিএনপি নেতা মোঃ মাসুদ, উনারা বলেন আমরা এই জায়গা কাউকে দখল করতে দিবো না, এবং যারা টাকা দিয়ে জায়গা ক্রয় করছেন দোকান বানানোর জন্য তাদের কে বলবো আপনারা টাকা দিবেন না যা দিয়েছেন ফেরৎ নেন।
এই জায়গা সরকারি জায়গা নই মালিকানাধীন মানুষজন চলাচলের রাস্তা তা কাউকে বিক্রি করতে দিবো না। জনস্বার্থে অবিলম্বে জড়িতদের শাস্তির দাবী জানাই এবং প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি।
আলহাজ্ব মিজানুর রহমান
সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন, মাওলানা নজরুল ইসলাম,
বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম
প্রবাসী জায়গার মালিক মোঃ ফুল মিয়া, মোঃ জাহের মিয়া,শফিকুল ইসলাম, মোঃ মিজান মিয়া,ইকবাল হোসেন,ফালু মিয়া,
আক্তার হোসেন, দেলোয়ার হোসেন পায়েল, নবী মিয়া,ইমাম শাহীন,
মুক্তার মিয়া, রাকিব সহ আরো অনেকেই।
এ বিষয় এ বীরগাঁও ইউনিয়নের ভূমি অফিসের নায়েব আবু সালেহ কে বার বার ফোন দিয়ে না পাওয়ায় বিস্তারিত জানা যায় নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান জানান মানুষের চলাচলের রাস্তা ও মালিকানা জমির উপরে কোন প্রকার দোকান ক্রয় বিক্রয়ের সুযোগ নেই,আমি উপজেলা সহকারী কমিশনার ভূমি ( এসিল্যান্ড কে দিয়ে বিষয় টি তদন্ত করবো) কেউ জড়িত থাকলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
অভিযোগ প্রসঙ্গে ইজারাদার মোঃ মাসুদ বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয় এবং তিনি বিষয়টি অস্বীকার করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট