1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত এনায়েপুরে হতদরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে চাউল বিতরণ শৈলকুপায় ১৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক নিরব হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন, ছাত্রনেতা গ্রেফতারে ক্ষোভ মুন্সীগঞ্জে নয়াগাঁও পূর্বপাড়া এলাকায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলার অভিযোগ ।

গজারিয়ায় সেনাবাহিনীর অভিযানে ওয়ান শুটার গান উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

ওসমান গনি
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।

দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের পুরাতন চর চাষী গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে গজারিয়া আর্মি ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন চর চাষী এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন সন্ত্রাসী মোবারক সরকারের বাসায় তল্লাশি চালিয়ে ১টি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। মোবারক সরকার ওই এলাকার কুখ্যাত নৌ-ডাকাত নয়ন-পিয়াস গ্রুপের সদস্য। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার জন্য অস্ত্রটি গজারিয়া থানায় হস্তান্তর করা হবে।

​মুন্সিগঞ্জ আর্মি ক্যাম্পের অপারেশন অফিসার জানান, জেলার সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বদ্ধপরিকর। সন্ত্রাসী, নাশকতামূলক কর্মকাণ্ড এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একইসঙ্গে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে প্রদান করতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, ‘সেনাবাহিনী থানায় অস্ত্রটি হস্তান্তর করার পর আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট