1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যাদের বেতনের টাকায় পোষাবে না, তাদের চাকরি করার দরকার নেই — শৈলকুপায় আইনমন্ত্রী বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর কর্মী টিএস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত বড়াইগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত। গজারিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি দোয়ারাবাজারে প্রকাশ্যে চেলা নদীর বালু লুটপাট চলছে, দেখার কেউ নেই মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১ বড়াইগ্রামে ভাঙচুর হওয়া ১১টি বাড়ি মেরামতের ঘোষণা। আমীরে জামায়াতের নির্দেশে ঘটনাস্থল পরিদর্শনে এমপি প্রার্থী আব্দুল হাকিম বনপাড়ার মানুষের আস্থার প্রতীক মাহমুদুল হাসান মেমন পৌরবাসীর প্রত্যাশা—মানবিক নেতৃত্বে এগিয়ে যাবে প্রিয় শহর মুন্সীগঞ্জে আসলাম সুইটসে মূল্য তালিকা অমান্য করে ফাস্টফুড বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা

বড়াইগ্রামে সুদের ফাঁদ ও চেক প্রতারণার অভিযোগে আইনজীবীর শাস্তির দাবিতে মানববন্ধ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

 

অনলাইন ডেস্ক রিপোর্টঃ

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার সামনে সুদের ফাঁদ ও চেক প্রতারণার মাধ্যমে সহজ-সরল মানুষকে ফাঁসিয়ে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়ার অভিযোগে এক আইনজীবীর বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

মানববন্ধনে অভিযোগ করা হয়, নাটোর উকিলবারের সদস্য অ্যাডভোকেট আব্দুর রশিদ , সাং—বনপাড়া হারোয়ার) দীর্ঘদিন ধরে সুদের ফাঁদ ও চেক সংক্রান্ত প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন। এসব ঘটনার প্রতিবাদে ভুক্তভোগীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে নেতৃত্ব দেন মোঃ তাইজুল (পিতা—সামসুল হক, সাং—বনপাড়া মালিপাড়া), আব্দুল মোতালেব (পিতা—ফয়েজ উদ্দিন, সাং—জামাইদিঘী), অপু (পিতা—আনসার, সাং—বনপাড়া সরদারপাড়া), মোঃ সেলিম (পিতা—রশিদ, সাং—দোগাছি) এবং মোঃ মফিজ উদ্দিন (পিতা—এরশাদ আলী, সাং—খাকসা)। তারা সকলেই বড়াইগ্রাম থানা, নাটোর জেলার বাসিন্দা।

বক্তারা বলেন, অভিযুক্ত আইনজীবীর কর্মকাণ্ডের কারণে অনেক নিরীহ মানুষ আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এ বিষয়ে অভিযুক্ত আইনজীবী রশিদকে ফোন দিলে তিনি ফোন ধরেন না,

এ বিষয়ে নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট টগর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। পাশাপাশি তিনি বলেন, অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ইতোমধ্যেই তাকে শোকজ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট