1. live@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন : দৈনিক আলোর সময় প্রতিদিন
  2. info@www.dainikalorsomoypratidin.com : দৈনিক আলোর সময় প্রতিদিন :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মিলন ত্রিশালে আদালতের ১৪৪ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখল ও তান্ডব আগামী বনপাড়া পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাহমুদুল হাসান মেমন আপনাদের দোয়া সমর্থন প্রত্যাশী। বনপাড়ায় তরুণ নেতৃত্বের প্রত্যাশায় সামনে আসছেন মাহমুদুল হাসান মেমন দোয়ারাবাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টায় জনতার হাতে আটক,পুলিশে সোপর্দ! বড়াইগ্রামে ‘ভবানীপুর সমাজ সংগঠন’র উদ্যোগে ঈদ উপহার বিতরন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ শৈলকুপায় নসিমন ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে কাচামাল ব্যবসায়ী নিহত কালিকাপুর ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শৈলকুপায় ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

৩৭ বছর পরও স্মরণীয়: কালীগঞ্জে শহীদ আসলাম হোসেনের শাহাদাত দিবসে আলোচনা ও দোয়া

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

 

এ.এস আব্দুস সামাদ ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আসলাম হোসেনের ৩৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বুজিডাঙ্গা মুন্দিয়া গ্রামে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ইশা খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকসু ভিপি মুস্তাকুর রহমান জাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু তালিব, ঝিনাইদহ জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান, কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. আব্দুল হক, ইসলামী ছাত্রশিবিরের ঝিনাইদহ জেলা সভাপতি আরিফ হোসেন ও সেক্রেটারি ওবায়দুর রহমান। এছাড়াও দোয়া মাহফিলে শিবিরের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী ছাত্রশিবিরের কালীগঞ্জ পৌর সভাপতি সাইফুল্লাহ। দোয়া মাহফিলে শহীদ আসলাম হোসেনসহ সকল শহীদের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট